Sylhet Today 24 PRINT

ভারত থেকে এলো ২০০ টন তরল অক্সিজেন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২১

২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসে পৌঁছেছে।

ঢাকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার রাত ১০টা ২১ মিনিটে অক্সিজেন এক্সপ্রেস যশোরের বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়।

বেনাপোল স্টেশন মাস্টার সাঈদুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে ভারত সরকারের তথ্য বিরবণীতে জানানো হয়েছে, শনিবার দুপুরে রওনা হয় অক্সিজেন এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টার দিকে অক্সিজেন এক্সপ্রেসে ১০টি কনটেইনারে তরল অক্সিজেন পূর্ণ করার কাজটি সম্পন্ন হয়।

২০২১ সালের ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত রোগীদের জরুরি সেবায় ভারতের অক্সিজেন এক্সপ্রেস চালু হয়। এই পর্যন্ত ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস সেবায়  ৩৫ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন ভারতের ১৫টি প্রদেশে বিতরণ করা হয়েছে। এই সেবার চালুর পর এবারই প্রথম প্রতিবেশী কোনো দেশে তরল অক্সিজেন সরবরাহ করল ভারত।

গত ২৪ জুলাই টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদার কথা জানিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.