Sylhet Today 24 PRINT

কঠোর লকডাউন: দ্বিতীয় দিন রাজধানীতে গ্রেপ্তার ৩৮৩

সিলেটটুডে ডেস্ক: |  ২৫ জুলাই, ২০২১

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে ঘরের বাইরে আসায় রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এদিন পুলিশ ভ্রাম্যমাণ আদালত ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেছেন। ট্রাফিক বিভাগ ৪৪১টি যানকে মোট ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে।

লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে তৎপর র্যাব সদস্যরা। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব ।এ সময় টহল দেয় র‌্যাবের ১৮০টি দল।

জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি র‌্যাবের ২৭টি ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে ১ লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.