সিলেটটুডে ডেস্ক | ২৬ জুলাই, ২০২১
ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপের সরকারপ্রধানের পর এবার ব্রুনাই দারুসসালামের সুলতানের জন্যে বাংলাদেশের প্রসিদ্ধ হাড়িভাঙ্গা আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন শেখ হাসিনা।
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি আম পাঠানো হয় বলে রোববার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছে, উপহারের এই আমগুলো ২৪ জুলাই ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন।
আমগুলি সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে পৌঁছে দেয়া হয়।