Sylhet Today 24 PRINT

অযথা ঘোরাঘুরি করায় চতুর্থ দিনে ঢাকায় ৫৬৬ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ জুলাই, ২০২১

কঠোর লকডাউনের চতুর্থ দিনে সোমবার যৌক্তিক কারণ ছাড়া অযথা ঘোরাঘুরি করার অপরাধে রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার ইফতেখাইরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইলের কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে জরিমানা করা হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.