নিউজ ডেস্ক | ০৩ ফেব্রুয়ারী, ২০১৫
যশোরের মনিরামপুরে পেট্রোল বোমা ছুঁড়তে গিয়ে ট্রাক চাপায় দুই হরতাল সমর্থক নিহত হবার খবর পাওয়া গেছে । জানা যায় একটি পন্যবাহি ট্রাকে মোটরসাইকেল নিয়ে দুই হরতাল-অবরোধ সমর্থক পেট্রোল বোমা মারতে গেলে দ্রুতগামী ট্রাক তাদের পিষ্ট করে। ঘটনাস্থলেই দুইজন মারা যায় ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে নিয়ে গেছে ।