Sylhet Today 24 PRINT

কুতুবখালি ক্যাম্প থেকে পালানো ৯ রোহিঙ্গা সীমান্ত এলাকায় আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২১

কুতুবখালি-১৩ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নয় জনকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ভ্রাম্যমান আদালতের হাতে তারা আটক হন।

তারা হচ্ছেন— কুতুবখালি-১৩ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে ফইয়া সালাম (২৮), কুতুব আলম-২ রোহিঙ্গা ক্যাম্পের সিদ্দিক মিয়ার ছেলে ইসমাইল হোসেন (১৯), ক্যামরা বালুখালি-১৮ রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাসেম আলীর স্ত্রী সাবিকা খাতুন (৫০) ও তার ছেলে নাসিম ইসলাম (১৫), রিয়াজ ইসলাম (১০), ইসমাইল হোসেন (৩), মেয়ে আছমিরা খাতুন (১৮), তাছমিনারা খাতুন (৭) ও রুমাজান খাতুন (৫)।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে সহকারী কমিশনার (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছিল। এ সময় রোহিঙ্গারা ইজিবাইকে করে সীমান্তের দিকে যাওয়ার পথে ভ্রাম্যমান আদালতের কাছে আটক হন। স্থানীয় এক দালালের মাধ্যমে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য রওনা হয়েছিল।'

আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.