Sylhet Today 24 PRINT

করোনা পরবর্তী জটিলতায় এসিআই পরিচালক নাজমা দৌলার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২১

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই গ্রুপের পরিচালক নাজমা দৌলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি করোনা পরবর্তী জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাজমা দৌলা এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সহধর্মিনী।

এসিআই গ্রুপ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বুধবার রাত পৌনে ১২টার দিকে নাজমা দৌলার মৃত্যু হয়। তার নামাজে জানাযা বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে বাদ যোহর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.