Sylhet Today 24 PRINT

জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

সিলেটটুডে ডেস্ক: |  ৩১ জুলাই, ২০২১

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার দ্বিতীয় চালান শুক্রবার ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। শনিবার এই টিকা ঢাকায় পৌঁছাবে।

শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.