Sylhet Today 24 PRINT

ব্যানার আছে , টানা অবস্থানে নেই কাদের সিদ্দিকী!

চলমান সংকট নিরসনে দুই দাবিতে টানা অবস্থানের ঘোষণা দিয়ে অবশেষে রণে ভঙ্গ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

চলমান সংকট নিরসনে দুই দাবিতে টানা অবস্থানের ঘোষণা দিয়ে অবশেষে রণে ভঙ্গ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী । মঙ্গলবার দুপুর সোয়া বারোটা পর্যন্ত তাঁকে কিংবা তাঁর দলের কাউকেই টানা অবস্থানে দেখা যায়নি। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে - "আলোচনায় বসুন" ও খালেদা জিয়াকে উদ্দেশ্য করে - "অবরোধ প্রত্যাহার করে মানুষ বাঁচান" এই দুই দাবি সম্বলিত অবস্থান কর্মসূচি লেখা  একটি ব্যানারে  তাঁর অবস্থানস্থলে দেখা গেলেও সেখানে তিনি বা তাঁর দলের কোন নেতাকর্মীকে দেখা যাচ্ছে না ।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েও হঠাৎ করে টানা অবস্থান থেকে কী সরে গেলেন কেন কাদের সিদ্দিকী?

এ বিষয়ে জানতে চেষ্টা করা হলেও তাঁর দলের দায়িত্বশীল কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্প্রতি - ক্ষমা চাইলে জামায়তকেও পাশে নেয়ার ইঙ্গিত দেন রণাঙ্গনে যুদ্ধ বীর উত্তম খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধা । জামায়াতকে পাশে নেয়ার তাঁর এই ইঙ্গিতের পর  অনেকেই তাঁর সমালোচনা করে আসছিলেন।

দলীয় কার্যালয়ের সামনে গত ৩১ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। তবে এক সপ্তাহ যেতেই কোন ঘোষণা ছাড়াই কী শেষ হয়ে গেল তাঁর এই টানা অবস্থান? 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.