Sylhet Today 24 PRINT

হরতালে পেছালো কালকের পিএসসি পরীক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৫

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর আগামীকালকের পরীক্ষাটি পিছিয়ে দেয়া হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

তবে অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামীকাল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে পিএসসি পরীক্ষা। পূর্বের সূচি অনুযায়ী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন আসায় এখন তা শেষ হচ্ছে ৩০ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.