Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাকিস্তানের আম উপহার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম পাঠিয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.