Sylhet Today 24 PRINT

ডেঙ্গু আক্রান্ত আরও ২৩৭ জন হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ২৩৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মাত্র ১৬ জন রাজধানী ঢাকার বাইরে এবং বাকিরা ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল ২৬৪ জন এবং গত পরশু চলতি বছরের একদিনে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন ঢাকার বাইরে এবং বাকিরা ঢাকার।

এর মধ্যে চলতি মাসের প্রথম চার দিনেই এক হাজার ২৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে এক হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.