Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২১৮ জন হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২১৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাইরে ও বাকিরা ঢাকায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত তিন হাজার ৯০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের আছেন ১৪৪ জন।

এর মধ্যে চলতি আগস্ট মাসেই এক হাজার ২৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত দুই হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৫ জন ও ঢাকার বাইরে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.