Sylhet Today 24 PRINT

সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ আগস্ট, ২০২১

চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ করোনার টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা আসবে দেশে। এর মধ্যে আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা আসবে। এছাড়াও এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। আর সেপ্টেম্বর মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে দেশে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.