Sylhet Today 24 PRINT

জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেয়েছেন চয়নিকা চৌধুরী

সিলেটটুডে ডেস্ক: |  ০৭ আগস্ট, ২০২১

মিন্টু রোড ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পরই ছাড়া পেয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। ছাড়া পেয়ে শুক্রবার রাত ১১টার পর তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরীর স্বামী পরিচালক অরুণ চৌধুরী।

এরআগে শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয় চয়নিকা চৌধুরীকে।

এদিন রাতেই গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, রিমান্ডে থাকা পরীমণিসহ বেশ কয়েকজনের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতেই পরিচালক চয়নিকা চৌধুরীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে। তবে কাজের প্রয়োজনে যে কোনো সময় তাকে ডাকা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.