Sylhet Today 24 PRINT

পরীমণি-হেলেনাসহ ৬ জনের বাসায় সিআইডির তল্লাশি অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২১

চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর এবং প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় ফের তল্লাশি শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৭ আগস্ট) গ্রেপ্তারকৃত ছয়জনের বাসায় ফের তল্লাশি অভিযান শুরু করে সিআইডি।

সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, আজ বেলা ৩টা থেকে গ্রেপ্তারকৃত ছয়জনের বাসায় ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে। মূলত মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি এসব নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগে দায়ের হওয়া ৭টি মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীর অভিজাত এলাকার গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টি আয়োজনের বেশ কয়েকটি স্থানের তথ্য প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.