Sylhet Today 24 PRINT

পিকআপে যাত্রী পরিবহন, উল্টে নিহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২১

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রী পরিবহণের সময় একটি পিকআপ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৬ জন নিহত হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, একটি পিকআপে কিছু মানুষ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.