Sylhet Today 24 PRINT

এসএমএস না পেয়ে টিকা কেন্দ্রে না যাওয়ার পরামর্শ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা নিতে রেজিস্ট্রেশনকারীদের মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) না আসলে টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার (৮ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়ালি স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
.
নাজমুল ইসলাম বলেন, ক্ষুদে বার্তা না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। অনেক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী তুলনায় পুরুষের সংখ্যা বেশি। তবে গর্ভবর্তী নারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন।  করোনাকালে চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা সাধারণ ছুটি নিতে পারছেন না। তারা ছুটি নিলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই তারা স্যাক্রিফাইস করে ছুটি নিচ্ছেন না।

এদিকে করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলেও জানা তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.