সিলেটটুডে ডেস্ক | ০৮ আগস্ট, ২০২১
আগামী ১১ আগস্ট থেকে চলমান ‘কঠোর’ লকডাউন শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (৮ আগস্ট) জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সব অফিস খোলা থাকবে।
শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
আর হোটেল-রেস্তোরাঁ আসন অর্ধেক খালি রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। আসন সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।