Sylhet Today 24 PRINT

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ১৯২ জনে।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৩ জনের মধ্যে ২৫ জন ঢাকার বাইরে এবং বাকীরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ১১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৩৪ জনে।

এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.