Sylhet Today 24 PRINT

সাকিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ আগস্ট, ২০২১

অবৈধভাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ও ছবি ব্যবহার করে আসছে একটি ওয়েবসাইট। হ্যাশকার্ড নামের অনলাইন প্রতিষ্ঠানটি সাকিব আল হাসানের অনুমতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করেছে।

প্রতিষ্ঠানটি সাকিবের নাম ছবি ব্যবহার করে ‘নন ফাঞ্জিবল টোকেন’ এর মাধ্যমে ডিজিটাল কনটেন্টের ব্যবসা করছে। তবে তাদের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন সাকিব।

বিষয়টিকে ওই ওয়েবসাইটের প্রতারণা মন্তব্য করে সাকিব নিজেই তার ভক্ত-অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন। সতর্কের পাশাপাশি ওই ওয়েবসাইট থেকে কনটেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন সাকিব।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় সাকিব লিখেছেন, ‘আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। এটা প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি শিগগিরই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’

উল্লেখ্য, নন ফাঞ্জিবল টোকেন এর অর্থ অবিনিময়যোগ্য নিদর্শন। যা মূলত একটি অদ্বিতীয় ও দুষ্প্রাপ্য ডিজিটাল সম্পদের মালিকানার প্রামাণ্য দলিলকে বোঝায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.