Sylhet Today 24 PRINT

বজ্রপাত আতঙ্কে মায়ের কোলে মেয়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ আগস্ট, ২০২১

বজ্রপাতের আতঙ্কে মায়ের কোলে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে ২টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী মোল্লা বাড়িতে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হয়। ওই সময় সফিক মোল্লার মেয়ে সায়েরা বিনতে শরীফ বাড়ির ছাদে ছিল। বজ্রপাতের আওয়াজ মেয়ে চিৎকার দিয়ে বাসা এসে মাকে জড়িয়ে ধরে। পরে মায়ের কোলেই তার মৃত্যু হয়।

পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সায়েরাকে মৃত ঘোষণা করেন। সায়েরা বিনতে শরীফ সোনাইমুড়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.