Sylhet Today 24 PRINT

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৫

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ আগস্ট, ২০২১

ছবি: সংগৃহীত

দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার রাত ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাত ৮ টায় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়।

আহত অবস্থায় বাসের অন্তত ৩০ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.