Sylhet Today 24 PRINT

নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস পুকুরে, নিহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়েছে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা গেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার কমিশনার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও দুজন পুরুষ রয়েছেন।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.