Sylhet Today 24 PRINT

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (১৮ আগস্ট) করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিকেল ৪টায় এ টিকা নিলেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.