Sylhet Today 24 PRINT

বনানীতে বাণিজ্যিক ভবনে আগুন, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২১

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১টা ১০ মিনিটে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনো।

তিনি আরও বলেন, ভবনের ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।

এরআগে শনিবার সকালে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট পাঠানো হয়।

স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.