সিলেটটুডে ডেস্ক: | ২১ আগস্ট, ২০২১
বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। একই সঙ্গে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
শনিবার (২১ আগস্ট) বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মেয়র বলেন, ‘আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেবো তবুও দলের কোনো ক্ষতি হতে দেবো না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়রের মতে, আমি যদি সত্যিকারের দোষী হয়ে থাকি আমার বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমাকে এ মামলায় গ্রেপ্তার করতে চাইলে আমাকে খুঁজতে হবে না, আমার বাড়িও ঘেরাও করতে হবে না। আমাকে বললে আমি নিজেই থানায় যাবো। আমি সারাদেশে পরিচিত মুখ, আমি পালিয়ে যাবো না।