Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে আটকে পড়াদের চলতি সপ্তাহে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক: |  ২৩ আগস্ট, ২০২১

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রবিবার গণমাধ্যমকে একথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন। ঢাকার পক্ষ থেকে উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করা হবে।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিদেশি নাগরিকেরা দেশটি ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.