Sylhet Today 24 PRINT

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২১

স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অন্য আরেকটি বিবৃতিতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.