Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২১

সিলেট অঞ্চলে ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত যার পরিমাণ ছিল ৭৭ মিলিমিটার।

সোমবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে এ অঞ্চলে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম এসব তথ্য জানিয়ে বলেন, ‘সারাদিন সিলেটসহ আশপাশের এলাকার আবহাওয়া বেশ ভালো যেতে পারে। সকালের মেঘলা আকাশ দুপুরের পর কেটে যাবে। মাঝে মধ্যে ছিটেফোঁটা বা কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও  চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.