Sylhet Today 24 PRINT

বিদেশী নাগরিক হত্যাকান্ড ‘বিচ্ছিন্ন’ ঘটনা : সিলেটে পর্যটন মন্ত্রী

নিউজ ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৫

পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এদেশে কম পরিমানে বিদেশী নাগরিক হত্যাকান্ড হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন।

এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। আজ সন্ধ্যায় সিলেটে ওয়ার্কার্স পার্টির কর্মসভা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন মন্ত্রী।

সম্প্রতি মাত্র তিন জন বিদেশী নাগরিক হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে আখ্যায়িত করেন মন্ত্রী।

দেশর অইনশৃংখলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে আছে উল্লেখ করে মন্ত্রী অরোও বলেন, এবছর গত বছরের তুলনায় অনেক বেশি পর্যটক বাংলাদেশে এসছেন। এসব হত্যকান্ডের ঘটনা বিদেশী পর্যটক আগমনে কোনো বাধার সৃষ্টি করবেনা।

সকল  উৎকন্ঠা কাটিয়ে পর্যটন বর্ষ ২০১৬ সালে অন্তত: দশ লক্ষ বিদেশী পর্যটক এদেশের আসবেন বলে আশা করছে তার মন্ত্রনালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.