Sylhet Today 24 PRINT

ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে হত্যার হুমকি, জিডি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৫

ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সপ্তাহখানেক আগে ফেসবুকে তাকে  হুমকি দেওয়ার রোববার (২২ নভেম্বর) ধানমন্ডি থানায় জিডি করেন মুনতাসীর মামুন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানান।

উল্লেখ্য দু’মাস আগেও অধ্যাপক মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। সেবারও রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.