Sylhet Today 24 PRINT

৪ তারিখের এসএসসি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির কারণে ২য় বারের মতো এসএসসি-সমমান পরীক্ষা পেছানো হয়েছে। ৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি’ ২০১৫) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

১৫ লাখ পরীক্ষার্থীর নিরাপত্তাকে অগ্রাধিকার বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়। ২ তারিখের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই হিসেবে ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.