Sylhet Today 24 PRINT

ডেঙ্গু: আরও ১৮৪ জন হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ আগস্ট, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৪ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬৯ জন ও ঢাকার বাইরে ১৫ জন ভর্তি হয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৯ হাজার ৩০৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ২৩০ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪০ জনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.