Sylhet Today 24 PRINT

সোমবার ব্যাংক বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২১

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) সরকারি ছুটি। সাধারণ এ ছুটির দি‌নে দেশের ব্যাংক বন্ধ থাক‌বে। এছাড়া বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বন্ধ থাকবে দে‌শের শেয়ার মার্কেট।

রোববার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক ৩০ আগস্ট সাধারণ ছুটি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

এছাড়া ছুটির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে ব্যাংক ও শেয়ার মার্কেটে আবারও স্বাভাবিক লেনদেন চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.