সিলেটটুডে ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৫
অধ্যাপক আনিসুজ্জামান, মুহম্মদ জাফর ইকবাল ও মুনতাসির মামুনসহ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের হত্যার হুমকির অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে আব্দুল হক (২৬) নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্য জানান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।
তিনি জানান, আটক আব্দুল হক আইএস এবং আনসারুল্লাহ বাংলা টিমের নাম ব্যবহার করে দেশের বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়েছে।
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে, ফোন কল করে, ইন্টারনেটের মাধ্যমে আবার কখনও চিঠির মাধ্যমেও এই হুমকি দেওয়া হয়।