Sylhet Today 24 PRINT

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির পতাকা-স্ট্যান্ডের ধাক্কা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

এবার পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ধাক্কা লেগে পতাকা স্ট্যান্ড ভেঙে গেছে এক ফেরির। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর অবস্থিত স্প্যানের সঙ্গে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের এক ফেরির পতাকা স্ট্যান্ডের ধাক্কা লাগে।

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির পতাকা-স্ট্যান্ড স্প্যানের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।

এ ঘটনার জন্য প্রাথমিকভাবে তিনটি কারণের কথা বলছেন বিআইডব্লিউটিসির কর্মীরা। প্রথমত, ২ ও ৩ নম্বর পিলার নদীর খুব কাছে হওয়ায় সেখানে সেতুর উচ্চতা তুলনামূলক কম। দ্বিতীয়ত, ফেরীতে কোনো যানবাহন না থাকায় সেটি পানির উপরে বেশি উচ্চতায় চলছিল। এছাড়া ধাক্কা লাগার আরেকটি কারণ হলো পদ্মার তীব্র স্রোত।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.