Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৮৬ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৩ হাজার ৩৫৭ জনের দেহে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিয়ে দেশে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৯৫ জনের।

২৪ ঘণ্টায় শনাক্ত হার ১১ দশমিক ৯৫ শতাংশ।

এই সময়ে দেশের ৭৩৩টি ল্যাবে করোনার ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ৪২ জন। এর মধ্যে একটি শিশু রয়েছে। বাকিদের মধ্যে বিশোর্ধ্ব ৩, ত্রিশোর্ধ্ব ৬, চল্লিশোর্ধ্ব ৮, পঞ্চাশোর্ধ্ব ১৫ ও ষাটোর্ধ্ব ২৯, সত্তরোর্ধ্ব ১৯ ও অশীতিপর ৫ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, ১৯ জন। এ ছাড়া খুলনায় ১৫ জন, রাজশাহীতে ১২, বরিশালে ২, সিলেটে ৯, রংপুরে ৫ ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.