Sylhet Today 24 PRINT

স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

স্কুলের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রয়োগের বিষয়ে ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি জানান, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেয়া হবে কিনা।

ডা. খুরশীদ আলম আরও বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেয়া হয়েছে তা তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে।

তিনি জানান, টিচারদের টিকা দেয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.