Sylhet Today 24 PRINT

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আসছে বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয় থেকে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী মাহবুব। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আগামীকাল সকাল সাড়ে ৮টায় ক্যাপ্টেন নওশাদের মরদেহ দেশে পৌঁছার কথা রয়েছে।

গত সোমবার ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ। গত ২৭ আগস্ট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর নাগপুরে বিমানটি জরুরি অবতরণ করিয়ে পাইলটকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.