Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে আটকেপড়া ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

আফগানিস্তানের মুঠোফোন প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের ছয় বাংলাদেশি প্রকৌশলী দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তারা ঢাকায় পৌঁছেছেন।

তারা কাবুল থেকে বের হয়ে কাতারের দোহায় অবস্থান করছিলেন। সেখানে কোভিড-১৯ পরীক্ষার পর মঙ্গলবার মধ্যরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন।

দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ওই ছয়জনের একজন রাজীব বিন ইসলাম বলেন, তাদের দেশে ফিরতে সহায়তার জন্য বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। দেশে ফিরে তারা স্বস্তি বোধ করছেন।

তিনি জানান, আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে ১২ জন শনিবার দুই দফায় মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে পৌঁছান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.