Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্য দিল্লিতে তোফায়েল আহমেদ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২১

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের।

গত ৩০ আগস্ট স্ট্রোক করায় তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিওলজি ও নিউরোলজির কিছুটা সমস্য তার আগে থেকেই ছিল।

আবুল খায়ের জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। দিল্লির ওই হাসপাতালে এরআগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।

৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। এক সময় তিনি বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.