Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে র‍্যাবের অভিযান, ৪ ‘জঙ্গি’ আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) সঙ্গে ‘জঙ্গি’দের গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ চার ‘জঙ্গি’কে আটক করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান এই খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাত ১২টার পরে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ‘জঙ্গি’দের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করে র‍্যাব। এ সময় র‍্যাবের সদস্যদের লক্ষ্য করে উপস্থিতি টের পেয়ে ‘জঙ্গি’রাও পাল্টা গুলি ছুঁড়ে। অভিযানের এক পর্যায়ে ৪ ‘জঙ্গি’কে আটক করে র‍্যাব।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.