Sylhet Today 24 PRINT

পরীমণির বিষয়ে হারুন কেন যেন বেশি আগ্রহী: হুইপ সাঈদ

সিলেটটুডে ডেস্ক: |  ০৪ সেপ্টেম্বর, ২০২১

বিএনপির সাংসদ হারুনুর রশীদকে উদ্দেশ করে সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেছেন, ‘তিনি (হারুন) কী কারণে যেন পরীমণির বিষয়ে বড় বেশি আগ্রহী।’

হুইপ বলেন, ‘আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমণির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও সুযোগ পেয়ে পরীমণির বিষয় সংসদে উপস্থাপন করেছেন।’

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই কথা বলেন আবু সাঈদ। এর আগের দিন গতকাল শুক্রবার জাতীয় সংসদে চিত্রনায়িকা পরীমণি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহানের আত্মহত্যা প্ররোচনা মামলা নিয়ে বক্তব্য দিয়েছিলেন বিএনপির সাংসদ হারুন। তিনি আলোচিত ঢাকা বোট ক্লাব সরকারের অনুমোদন নিয়ে গড়ে ওঠেছে কি-না এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ সরকারের অনুমতি নিয়ে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন কি না-এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.