Sylhet Today 24 PRINT

বাংলাদেশে রিটা কাৎজের এজেন্ট থাকতে পারে, গোয়েন্দাদের সন্দেহ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৫

বাংলাদেশে রিটা কাৎজের এজেন্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রিটা কাৎজ বিভিন্ন সময়ে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে জঙ্গিদের বিষয়ে নানা তথ্য দিয়ে থাকে। তবে মাঝে মাঝে তিনি জঙ্গিদের তথ্য হাইডও (গোপন) করে থাকেন। রিটা কাৎজের সঙ্গে হয়তো বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকতে পারে। বাংলাদেশেও রিটার এজেন্ট থাকতে পারে। তাদের কাছ থেকেই হয়তো তিনি নানান তথ্য পান।’

উল্লেখ্য, বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সেগুলোর প্রচারকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’র কর্ণধার রিটা কাৎজ।

বাংলাদেশে বিভিন্ন সময়ে ব্লগার হত্যার পর আইএস এসব হত্যার দায় স্বীকার করেছে বলে প্রচার করে ‘সাইট ইন্টেলিজেন্স’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.