Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে খন্দকার মাহবুব

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হন খন্দকার মাহবুব হোসেন। এর পর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.