Sylhet Today 24 PRINT

ঢাকায় বাড়ি ঘিরে অভিযান, জঙ্গি সন্দেহে আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা মহানগরের মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে সেখান থেকে জঙ্গি সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান।

তিনি বলেন, ‘ভোর থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে।’

অভিযানে র‍্যাব-২-এর দলের পাশাপাশি যুক্ত হয়েছে বোম ডিসপোজাল টিম, ফরেনসিক টিম, ইন্টেলিজেন্স টিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.