Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের প্রাচীর ধস, আহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর আকস্মিক ধসে পড়েছে। এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
 
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই লিয়াকত  জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। দেয়াল ধসে ৭ জন আহত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে, তার নিচেই বেশ কয়েকজন হকার বেচা-কেনা করতেন বলে জানা যায়। এ ছাড়া এ পথে ফুটপাত ধরে অনেক মানুষের যাতায়াত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.