Sylhet Today 24 PRINT

শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সাকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি ওই গ্রামের  সালাউদ্দিন মাস্টারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে শ্রেণি কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ভেতর থেকে ওই কক্ষের দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.