Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০২১

সিলেট বিভাগসহ দেশের চার বিভাগের একাধিক জায়গায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী দুইদিন বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে। মূলত দিনের বেলায় রোদ থাকার সম্ভাবনা বেশি। তবে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা দিতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৯১ মি.মি.।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.